ঈদকে সামনে রেখে ব্যস্ত শেরপুরের কামাররা

খবর টি পড়েছেন : ৩০৯
ঈদকে সামনে রেখে ব্যস্ত শেরপুরের কামাররা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিশেষ প্রতিনিধি ॥ ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন শেরপুরের কামাররা। কোরবানির পশু জবাই, চামড়া ছিলানো এবং মাংস কাটার জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম তৈরিতে ব্যস্ত তারা। সারা বছর অলস সময় পার করলেও কোরবানির ঈদ আসলে বেড়ে যায় তাদের কর্ম ব্যস্ততা।
পশু কোরবানির পর তা পরিপাটি করে খাবারের উপযোগী করতে অন্যতম অনুষঙ্গ ছুরি, চাপাতি, দা ও বটি। সারা বছর ওইসব জিনিসের ব্যবহার হলেও কোরবানি ঈদকে সামনে রেখে এর চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। তাই ব্যস্ত সময় পার করছেন জেলার মোবারকপুরের কামারবাড়ি, আখেরমামুদ বাজার, চিতলিয়া, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানের কামার। ঈদের দিন ঘনিয়ে আসায় ওইসব দোকানে বেচা-কেনাও বেশ জমে উঠেছে।
স্থানীয় কামাররা জানান, বর্তমানে বিদেশ থেকে আমদানি করা আধুনিক যন্ত্রপাতির কারণে কৃষিকাজে কামারদের তৈরি পুরনো উপকরণ আর তেমন ব্যবহার হচ্ছে না। এজন্য কৃষি উপকরণসহ বিভিন্ন যন্ত্রাংশ তৈরিতে জড়িত কামারদের প্রায় সারা বছর কাজ নেই বললেই চলে। তবে প্রতি বছর কোরবানির ঈদের আগে এক মাস ব্যস্ত সময় পার করেন তারা।
আখের মামুদ বাজারের কামার জামির মিয়া বলেন, তৈরি উপকরণের মূল্য বৃদ্ধি ও সরবরাহ কম থাকায় ছুরি, চাপাতি, দা-বটির দাম একটু বেশি। আর ক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় এ বছর দাম অনেক বেশি। তবে কামাররা জানান, কোরবানির পশুর দামের উপর নির্ভর করে তাদের লাভ-লোকসান। গরুর দাম কম হলে লাভ বেশি হবে, আর দাম বেশি হলে কম হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে অপরাহ্নের সূর্য’র পক্ষ থেকে দুস্থদের মাঝে ঈদ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads