ads

রবিবার , ১৯ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৪৩
ঝিনাইগাতীতে পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী থানা-পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। থানা কমপ্লেক্স ভবনের চারপাশে আনুষ্ঠানিকভাবে ওই বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। ৩০ লাখ শহীদ স্মরণে সারাদেশের ন্যায় এ বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খালিদ বিন নূর, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) জাহাঙ্গীর আলম, এএসপি (প্রবি) নাসরিন আক্তার, ঝিনাইগাতী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাসসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. আনার উল্লাহ, সাধারণ সম্পাদত মো. মজিবুর রহমান প্রমুখ। পরে থানা কমপ্লেক্স ভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৭আগস্ট শুক্রবার এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ওসি বিপ্লব কুমার বিশ্বাস। সন্ত্রাস, দুর্নীতি, বাল্যবিয়ে, জঙ্গিবাদ বিরোধী ও মাদক মুক্ত সমাজ গঠণের লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।  এতে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ফেসবুকে অশ্লীল ছবি ছড়ানোর হুমকি ॥ কলেজছাত্র… পরবর্তী সংবাদ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads