শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শ্রীবরদীতে যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর্য পরিবেশের মধ্য দিয়ে ১৫ আগস্ট বুধবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, বেসরকারি ভবন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত, শোকের প্রতীক কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।
সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোক র্যালি বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে শাহ মোতাসিম বিল্লাহ বীর বিক্রম অডিটরিয়ামে বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সেঁজুদি ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি আশরাফ হোসেন খোকা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আবু সাঈদ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা আ’লীগ সহ-সভাপতি আব্দুল মতিন, উপজেলা কৃষি অফিসার নাজমুল হাসান, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহেল আল আমিন, উপজেলা আ’লীগ যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব শাকিল, তাতিহাটি ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ বিল্লাল, আবাসিক মেডিকেল অফিসার ডা. আনিছুর রহমান, ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক জিয়াউল হক জেনারেল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপার ভাইজার মোশারফ হোসেন। পরে শোক দিবস উপলে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ১১ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবকের মাঝে ৭ লাখ ৪০ হাজার টাকা ঋণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান, আবুল আসাদ ও আসাদ আলী। এ কর্মসূচীতে অংশ গ্রহণ করেন এপি ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট ম্যানেজার মুক্তি মারিও মন্ডল, প্রজেক্ট অফিসার হারুনুর রশিদ, ফোরা মাংসাং, জনপল স্কু ও মুক্তা প্রমূখ। এছাড়াও স্যোসাল ডেভেলপম্যান্ট ফাউন্ডেশন (এসডিএফ) সহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করেন। আওয়ামী লীগ ও ছাত্রলীগের উদ্যোগে পৃথকভাবে শোক র্যালি, আলোচনা সভা ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ গ্রহণ করেন। এদিকে শেরপুর ৩ আসনের এমপি প্রকৌশলী একেএম ফজলুল হকের সহায়তায় আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ ও শ্রমিক লীগসহ সহযোগি সংগঠনের উদ্যোগে শোক র্র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের টিএন্ডটি রোডের এমপি প্রকৌশলী একেএম ফজলুল হকের বাসায় আলোচনা সভা ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়। এতে অংশ গ্রহণ করেন সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন, আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল, যুগ্ম আহবায়ক লিয়াকত হোসেন লিটন, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদের, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক বনিজ উদ্দিন, শ্রমিক লীগের সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ছাত্রলীগ নেতা সুজন রেজা সহ সহাস্রাধিক নেতাকর্মী ও সমর্থক। অপরদিকে শেরপুর ৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান রাজা ভায়াডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় শোক দিবস পালনের কর্মসূচীতে আর্থিক সহায়তা ও অংশ গ্রহণ করেন। এদিকে উপজেলা হিন্দু মহাজোট ও হিন্দু যুব মহাজোট পৃথকভাবে র্র্যালি ও আলোচনা সভার আয়োজন করেন। এতে নেতৃস্থানীয়দের মধ্যে ছিলেন উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি উজ্জল চন্দ্র মহন্ত, সাধারণ সম্পাদক রবিন্দ্রনাথ সাহা রবি, যুব মহাজোটের সভাপতি লিটন প্রসাদ রায়, সাধারণ সম্পাদক স্বপন মহন্ত প্রমূখ।
























