ads

বুধবার , ১৫ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে জাতীয় শোক দিবস পালিত

খবর টি পড়েছেন : ২১৮
ঝিনাইগাতীতে জাতীয় শোক দিবস পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ১৫ আগস্ট বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক র্অপন করেন উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, থানা পুলিশসহ বিভিন্ন সংগঠন। পরে ওইখান থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদণি করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক-শিার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দীপক কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, সাধারন সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু, বীর মুক্তিযুদ্ধা মো. শামছুল আলম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. শাহ আলম, ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. শাহরিয়ার খান শাওন প্রমুখ।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে জাতীয় শোক দিবস পালিত পরবর্তী সংবাদ শেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads