স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা বিচার বিভাগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ আগস্ট বুধবার সকালে জেলা জজ আদালত অঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এমএ নূর। ওইসময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আখতারুজ্জামান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দাস, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিনসহ অন্যান্য বিচারকগণ উপস্থিত ছিলেন। পরে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারের নেতৃত্বে আইনজীবীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। এছাড়া জেলা আইনজীবী সহকারী সমিতি, কোর্ট পুলিশসহ জজশীপ ও ম্যাজিস্ট্রেসির কর্মকর্তা-কর্মচারীদের তরফ থেকেও পৃথকভাবে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
পরে জেলা ও দায়রা জজ আদালত ভবনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এম এ নূর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আখতারুজ্জামান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দাস, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, অতিরিক্ত পিপি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, সমিতির সহ-সভাপতি এডভোকেট হরিদাস সাহা, এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, এপিপি এডভোকেট আরিফুর রহমান সুমন, এডভোকেট রেদওয়ানুল হক আবীর, এডভোকেট মেরাজ উদ্দিন চৌধুরী, কোর্ট ইন্সপেক্টর আমিনুর রহমান, নাজির রাশেদুজ্জামান, পেশকার শফিকুল ইসলাম, তাসিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর উপর কবিতা আবৃত্তি করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আখতারুজ্জামান, যুগ্ম জেলা জজ-২ সুদীপ্তা সরকার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার ও ও অফিস সহায়ক আব্দুল আলিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার ও নাহিদ সুলতানা। বক্তব্য, কবিতা আবৃত্তি ও চমৎকার উপস্থাপনায় অনুষ্ঠানে সৃষ্টি হয় এক শোকাবহ পরিবেশ। ওইসময় ল্যাণ্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক কামরুল হাসান খান, যুগ্ম জেলা জজ-১ হারুনুর রশিদ, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ, সিনিয়র সহকারী জজ শহিদুল ইসলাম, সহকারী জজ রফিকুল বারী, সানিয়া আক্তার, সাদিয়া আফসানা রিমা, শারমিন সুলতানা সুমী প্রমুখ। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ মদস্যদের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
























