ads

বুধবার , ১৫ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

খবর টি পড়েছেন : ২৫৪
শ্রীবরদীতে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ জহিরুল (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ১৫ আগস্ট বুধবার সকালে গ্রাম পুলিশের সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে উপজেলার শিমুলচুরা এলাকা থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার মকছেদ আলীর ছেলে। জহিরুল দীর্ঘদিন যাবত মাদক দ্রব্যের ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে একাধিক মাদক আইন সহ বিভিন্ন মামলা রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার সকালে বাড়ি থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট নিয়ে যাবার পথে গ্রাম্য পুলিশের সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ রেজাউল হক জানান, তার কাছ থেকে ৭ কেজি গাঁজা ও ১শ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। ওই ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় নানা অায়োজনে জাতীয় শোক দিবস পালিত পরবর্তী সংবাদ শেরপুরে বিচার বিভাগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads