ads

বুধবার , ১৫ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় নানা অায়োজনে জাতীয় শোক দিবস পালিত

খবর টি পড়েছেন : ২৬৯
নকলায় নানা অায়োজনে জাতীয় শোক দিবস পালিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে জাতীয় ও শোক পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, শোক র‌্যালি, আলোচনাসভা, দোয়া মিলাদ মাহফিল ও প্রামান্য চিত্র প্রদর্শনের অায়োজন করে।
১৫ আগস্ট বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার নেতৃত্বে এক শোক র‌্যালি নকলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে, উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, সাবেক প্রধান শিক্ষক মজিবর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আলতাব আলী, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিকগণ, যুবলীগ, ছাত্রলীগসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সোনালী ব্যাংক কর্মকর্তা/কর্মচারী, নকলা পাইলট উচ্চ বিদ্যালয়, মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতন, মমিনাকান্দা আল-আমিন দাখিল মাদরাসাসহ পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। এছাড়া সদরের বাইরেও দিনটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এক আলোচনা অনুষ্ঠিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাতীয় শোক দিবস উপলক্ষে নকলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরবর্তী সংবাদ শ্রীবরদীতে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads