ads

বুধবার , ১৫ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে জাতীয় শোক দিবস পালিত

খবর টি পড়েছেন : ২৬১
নালিতাবাড়ীতে জাতীয় শোক দিবস পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলে ১৫ আগস্ট বুধবার সকালে বিভিন্ন সংগঠনের আয়োজনে প্রতিকৃতিতে পুস্পমাল্য দান, শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও পৌরসভা সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি শোক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের মুক্তমঞ্চে আলোচনা সভায় পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আসম আরা আসমা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক যোগেন চন্দ্র রায়, দপ্তর সম্পাদক রেজাউল হোসেন, প্রেসকারের সভাপতি এম এ হাকাম হীরা প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৯টার সময় উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের  আয়োজনে এক শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য দেওয়া হয়। এতে বিভিন্ন বিদ্যালয়-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জন্মদিনেই জানাজা হলো কিশোর ক্রিকেটারের পরবর্তী সংবাদ হজ্বব্রত পালন করতে গিয়ে শেরপুরের হাজীর মৃত্যু

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads