ads

বুধবার , ১৫ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জন্মদিনেই জানাজা হলো কিশোর ক্রিকেটারের

খবর টি পড়েছেন : ৫০৮
শেরপুরে জন্মদিনেই জানাজা হলো কিশোর ক্রিকেটারের
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর অনুশীলনকালে আকস্মিকভাবে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে জেলা ক্রীড়া সংস্থার অনুর্ধ্ব-১৬ ক্রিকেট দলের সদস্য হাসিবুল আলম হিমেল (১৬) নামে উদীয়মান এক কিশোর ক্রিকেটারের মৃত্যু হয়েছে। ১৪ আগস্ট মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। হিমেল সরকারি ভিক্টোরিয়া একাডেমিতে দশম শ্রেণিতে পড়ার পাশাপাশি শেরপুর স্পোর্টস একাডেমীতে নিয়মিত ক্রিকেট অনুশীলন করতো। কিশোর ক্রিকেটার হিমেলের অকাল মৃত্যুতে স্থানীয় ক্রীড়াঙ্গন, সহপাঠি ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সরকারি ভিক্টোরিয়া একাডেমি মাঠে ১৫ আগস্ট সকাল ১০ ঘটিকায় প্রথম নামাজে জানাজা এবং ২য় জানাজা দুপুর আড়াইটায় গ্রামের বাড়ি যোগিনীমুরা নামাপাড়া গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।
হিমেলের এমন অকাল মৃত্যুতে তাঁর এক বন্ধু শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিার্থী শিশু শিল্পী নুসরাত জাহান রিয়া নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখেছে, ‘আমার খুব কাছের একজন বন্ধু (হিমেল)। শেরপুর সরকারি ভিক্টোরিয়া স্কুলের দশম শ্রেণির একজন ছাত্র। খবরটা শোনার পর থেকে কোনোভাবেই মনটাকে বোঝাতে পারছি না ওর কিভাবে কি হয়ে গেল! দুইদিন আগেও আমাকে ওর জন্মদিনের দাওয়াত দিল ১৫ তারিখ নাকি ওর জন্মদিন! সেই ভেবে আজ একটা গিফট কিনেছি হিমেলের জন্য! কাল ওর বাড়ি যেতাম জন্মদিনের কেক কাটতে। ঠিক একই দিনে ওর বাড়ি যাচ্ছি ওরে শেষ দেখা দেখতে! খুব বেশি খারাপ লাগছে তোর জন্য রে! যেখানেই থাকিস খুব ভালো থাকিস রে! সকলে দোয়া করবেন মহান আল্লাহ্ তায়ালা জেনো হিমেলকে জান্নাতবাসী করেন….।
শেরপুর জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও শেরপুর স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা মানিক দত্ত বলেন, হিমেল, আমার প্রতিষ্ঠিত শেরপুর স্পোর্টস একাডেমির ক্রিকেট খেলোয়াড়। ভিক্টোরিয়া একাডেমি থেকে এবার এসএসসি পরীা দেয়ার কথা ছিল আমার ছেলে মুবাশ্বির রাহিব যৌথ’র সঙ্গে। কিন্তু হঠাৎ করে ১৪ আগস্ট রাতে সাবাইকে কাঁদিয়ে আমাদের ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিল। এ বেদনা সহ্য করার মতো নয়, সহ্য হয় না। ওর জন্য সবাই দোয়া করবেন যেন জান্নাতবাসী হয়।
জানা যায়, ১৪ আগস্ট মঙ্গলবার সন্ধ্যার দিকে প্রতিদিনের মতো শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুশীলন শেষে হঠাৎ প্রচ- মাথাব্যথা ও বমি শুরু হলে মাঠ থেকেই চিকিৎসার জন্য তাকে শেরপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। কিন্তু দ্রুতই তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে ময়মনসিংহ জেলার ফুলপুর এলাকায় তার মৃত্যু ঘটে। তাঁর অকাল মৃত্যুতে স্থানীয় ক্রীড়াঙ্গন, সহপাঠি ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। জেলা চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে পরিবারের সদস্যরা জানিয়েছেন, মঙ্গলবার প্রচ- গরমের কারণে হাসিবুল আলম হিমেল হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। আর এই হিটস্ট্রোকের কারণেই তার মৃত্যু ঘটতে পারে।
জেলা ক্রীড়া সংস্থা ও পারিবারিক সূত্রে জানা যায়, সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুড়া নামাপাড়া গ্রামের হিরু মিয়া এবং তার স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিকিা হাসনাহেনা ২ যমজ সন্তান হাসিবুল আলম হিমেল এবং হিজেলকে নিয়ে শহরের বাগরাকসা এলাকার ভাড়া বাসায় বসবাস করেন। হিমেল এবার শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমী থেকে এসএসসি পরীার্থী ছিল। লেখাপড়ার পাশাপাশি সে ক্রিকেট খেলার সঙ্গে জড়িত ছিল। শেরপুর স্পোর্টস একাডেমীতে সে নিয়মিত অনুশীলন করতো। হিমেল নিজের বিদ্যালয় সরকারি ভিক্টোরিয়া একাডেমী এবং জেলা ক্রীড়া সংস্থার বয়সভিত্তিক দলের নিয়মিত সদস্য ছিল। গতবছরও সে অনুর্ধ্ব-১৬ জেলা দলে খেলেছে এবং ১৩ আগস্ট ফের অনুর্ধ্ব-১৬ জেলা ক্রিকেট দলের প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত হয়েছে।
মঙ্গলবার একসঙ্গে অনুশীলন করা সহপাঠি রিশাদ জানায়, প্রায় এক ঘণ্টা অুশীলনের পর সন্ধ্যার আগমুহূর্তে আমরা একাডেমীর ক্রিকেটাররা সবাই গোলাকার হয়ে মাঠে বসে ‘কোল ডাউন’ (হাত-পা ছড়িয়ে শ্রান্তি বিনোদন) করছিলাম। তখন হঠাৎ করেই হিমেল তার মাথা ঘুরাচ্ছে এবং ব্যথা করছে বলে জানিয়ে মাথায় পানি দিতে বলে। মাথায় পানি ঢালার একপর্যায়ে সে কয়েকবার বমি করে। এ সময় তার বাবার সঙ্গে কোচ ফোনে কথা বলে তাকে হাসপাতালে নেওয়া হয়। জেলা হাসপাতাল থেকে পরে তাকে ময়মনসিংহে রেফার্ড করলে রাস্তাতেই ফুলপুর এলাকায় রাত ৯টার দিকে হিমেলের মৃত্যু ঘটে।
কিশোর ক্রিকেটার হিমেলের মৃত্যুতে শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, সরকারি ভিক্টোরিয়া একাডেমীর প্রধান শিক মো. রেজুয়ান, ময়মনসিংহ বিভাগীয় ক্রিকেট আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হাকিম বাবুল, বিসিবি’র জেলা ক্রিকেট কোচ রাফিউল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে র‌্যাবের অভিযানে গাজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে জাতীয় শোক দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads