স্টাফ রিপোর্টার ॥ পবিত্র হজ্বব্রত পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় হজ্জরত এস.এম আব্দুল হক মজনু (৬৫) নামে শেরপুরের এক ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……রাজেউন)। তিনি ১৪ আগস্ট মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৭টায় মক্কার একটি হাসপাতালে আইসিইউতে ৩ দিন ধরে চিকিৎসাধীন থাকাবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে তাকে মক্কাতেই দাফন করা হয়। তবে একই সাথে যাওয়া স্ত্রী মিনারা বেগম স্বামীর আকস্মিক মৃত্যুতে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
জানা যায়, গত ২৮ জুলাই স্ত্রী মিনারা পারভীনকে সাথে নিয়ে হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদিতে গমণ করেন এস.এম আব্দুল হক মজনু। শেরপুর শহরের দিঘারপাড় কান্দা পাড়া এলাকার মরহুম সোরহাব হোসেন সরকারের পুত্র মজনু স্বাস্থ্য বিভাগের অবসারপ্রাপ্ত পরিদর্শক ছিলেন। তিনি নিঃসন্তান ছিলেন এবং অবসর গ্রহণের পর থেকে এলাকার সমাজহিতকর কর্মকান্ডে জড়িত ছিলেন। সম্প্রতি ওই এলাকায় প্রতিষ্ঠিত রফিক নগর জামে মসজিদের তিনি সভাপতি ছিলেন।
এদিকে সমাজসেবক এস.এম আব্দুল হক মজনুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শেরপুরের জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আইনজীবী সমিতির সভাপতি রফিকুল ইসলাম আধার ও রফিকনগর জামে মসজিদের প্রতিষ্ঠাতা এডভোকেট গোলাম হক সরকার।
























