নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুরের নকলায় উপজেলা যুবলীগের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে ব্লাড ব্যাংক অব নকলার সহযোগিতায় ওই রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান।
ওইসময় উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান, যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেলসহ আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।
























