স্টাফ রিপোর্টার ॥ শেরপুর শেরপুর সরকারি কলেজ ও সরকারি ভিক্টোরিয়া একাডেমির সামনে জেব্রা ক্রসিং তৈরি করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। ১২ আগস্ট রবিবার রাতে পথচারীদের পারাপারের সুবিধার্থে ও সড়ক দুর্ঘটনা রোধে ওই দু’টি প্রতিষ্ঠানের সামনে জ্রেবা ক্রসিং তৈরি করা হয়।
ওইসময় ছাত্রলীগ নেতা শাহিদুর রহমান শাহিন, দ্বীন ইসলাম দিপন, জহির রায়হান, আশরাফুল ইসলাম, আব্দুর রহমান পিয়াল, মিথুন পাঠান, কামরুল হাসান রতন, নাইম উদ্দিন, জনি, তরিকুল ইসলাম সৌরভ, জিহান, মিশন, ফারুকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
























