ads

মঙ্গলবার , ১৪ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ২০

খবর টি পড়েছেন : ২১২
নকলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ২০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নাহিদ মিয়া (২৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছে। ১৪ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলার পাইস্কা এলাকার ঢাকা-শেরপুর মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। নাহিদ সদর উপজেলার বাজিতখিলা গ্রামের মৃত ফকির মিয়ার ছেলে। ওই ঘটনায় আরও অন্তত: ২০ জন বাসযাত্রী আহত হয়েছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নকলা উপজেলার পাইস্কা এলাকার ঢাকা-শেরপুর মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রাক ও নালিতাবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাস ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকচালকসহ বাসের অন্তত: ২০ যাত্রী আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় শেরপুর ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ট্রাকচালক নাহিদ মিয়াকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত ১০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওই দুর্ঘটনায় ঢাকা-শেরপুরে মহাসড়কে দু’ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও নকলা থানা পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টিকে সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং পরবর্তী সংবাদ শেরপুরে ঈদুল আজহা উপলক্ষে দুঃস্থদের মধ্যে হুইপ আতিকের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads