ads

সোমবার , ১৩ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

খবর টি পড়েছেন : ২৫২
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ১৩ আগস্ট সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওইসময় নবাগত জেলা প্রশাসক আনার কলি মাহবুব স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের লেখনীতেই সমাজের নানা অসঙ্গতি দূর হয়ে থাকে। তাই শেরপুরকে সামনের দিকে আরও এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতার বিকল্প নেই। তিনি শেরপুরের উন্নয়নে তার সর্বাত্মক প্রচেষ্টা থাকার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, প্রতিটি কার্য-কর্মঘন্টা শেরপুরের জন্য কাজে লাগাতে চাই।
মতবিনিময়কালে সাংবাদিকদের তরফ থেকে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ আখতারুজ্জামান, জিএম আজফার বাবুল, সঞ্জীব চন্দ বিল্টু, তালাত মাহমুদ, এমএ হাকাম হীরা, হাকিম বাবুল, দেবাশীষ ভট্টাচার্য, এসএম শহীদুল ইসলাম, আদিল মাহমুদ উজ্জল, জিএইচ হান্নান, রেদওয়ানুল হক আবীর, আলমগীর হোসেন, মহিউদ্দিন সোহেল, সোহেল রানা, ইমরান হাসান রাব্বী, জাহিদুল হক মনির প্রমুখ। সাংবাদিক নেতারা পেশাগত দায়িত্ব পালনকালে তাদের নানা সমস্যায় প্রশাসনের আন্তরিকতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার অর্ধশতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আনার কলি মাহবুব ৯ আগস্ট শেরপুরে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সুন্দর শেরপুর গড়তে সবার সহযোগিতা চাইলেন নবাগত জেলা… পরবর্তী সংবাদ শেরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads