স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে শেরপুরে ‘বঙ্গবন্ধুর জীবনের অসমাপ্ত আত্মজীবনী’ বিষয়ক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগস্ট মঙ্গলবার সকালে কলেজ ছাত্রলীগের উদ্যোগে শহরের শেরপুর উচ্চ বিদ্যালয়, প্রিজম প্রিপারেটরী এন্ড হাই স্কুল ও বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর মেমোরিয়াল হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওই প্রতিযোগিতায় সার্বিক সহায়তা করেন শেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মিল্টন, প্রিজম প্রিপারেটরী এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর মেমোরিয়াল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ বাবুল মিয়া।
ওইসময় ছাত্রলীগ নেতা শাহিদুর রহমান শাহিন, দ্বীন ইসলাম দিপন, জহির রায়হান, আব্দুর রহমান পিয়াল, নয়ন তালুকদার, আব্দুল কুদ্দুস মোয়াজ, মিজানুর রহমান আপন, আশরাফুল ইসলাম, নাইম উদ্দিন, জনি, জিহান, তানভির রহমান পাপ্পু, হাফিজুর রাহমান বিপুল প্রমুখ উপস্থিত ছিলেন।
























