স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ঈদুল আজহা উপলক্ষে জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক দুঃস্থদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন। ১৪ আগস্ট সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ওই সহায়তা বিতরণ করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, হুইপ আতিউর রহমান তাঁর স্বেচ্ছাধীন তহবিল থেকে শেরপুর সদরের একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ১৩৮ জন দুঃস্থ মানুষের মধ্যে ৩ হাজার থেকে ৫ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা বিতরণ করেন।
ওইময় উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক আনার কলি মাহবুব, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল প্রমুখ।
























