শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ পবিত্র ঈদুল আযহা আর আইন শৃংখলার ওপর সচেতনতার লক্ষে শেরপুরের শ্রীবরদীতে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা। বৃহস্পতিবার বিকালে থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ রেজাউল হক। থানা পুলিশের উদ্যোগে সভায় ঈদুল আযহা ও আইন শৃংখলা স্বাভাবিক রাখতে নানা দিক তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার খালেদ বিন নুর। ব্যাংক, বীমা, মোবাইল ব্যাংকিং, স্বর্ণব্যবসায়ী, গরুর হাটসহ বিভিন্ন পেশাজীবি লোকের সাথে মতবিনিময় কালে তিনি বলেন, পুলিশ আইনী সেবার পাশাপাশি সামাজিক কর্মকান্ডেও সেবা করে যাচ্ছে। মানুষ যাতে নির্বিঘেœ ঈদ পালন করতে পারে এ জন্য পুলিশ সার্বক্ষনিক তৎপর রয়েছে।
ওসি (তদন্ত) আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কৃষি ব্যাংক ব্যবস্থাপক সেলিম মিয়া, অগ্রণী ব্যাংক ব্যবস্থাপক আরিফুর রহমান, আরডিএস ব্যবস্থাপক আব্দুল খালেক, বিকাশ ব্যবস্থাপক হাফিজুর রহমান, সদর বাজারের শিল্প ও বনিক সমিতির সহ সভাপতি বিল্লাল হোসেন, ঝগড়াচর বাজার ইজারাদার আলরাফী, জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক সাহেব আলী প্রমূখ। সভায় বক্তারা আ্ইন শৃংখলা রক্ষার্থে নানা দিক তুলে প্রশাসনের সহায়তা কামনা করেন।
























