শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে মনোহর আলী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। ১০ আগস্ট শুক্রবার বিকেলে উপজেলার বন্ধধাতুয়া গ্রামে সেচ পাম্পের মর্টারের সংযোগ দিতে গেলে ওই ঘটনা ঘটে। নিহত মনোহর আলী ওই গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
জানা যায়, বাড়ির পাশে সেচ পাম্পের মর্টারের সংযোগ দিতে যায় পল্লী বিদ্যুতের দু’জন কর্মী। ওই সময় মর্টারের পাশে টিউবওয়েলের পানি চাপতে গেলে বিদ্যুতায়িত হয় মনোহর আলী। পরে আশপাশের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
























