ads

বৃহস্পতিবার , ৯ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আন্তর্জাতিক মানের ইউএসবি এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের যাত্রা শুরু

খবর টি পড়েছেন : ৪১১
শেরপুরে আন্তর্জাতিক মানের ইউএসবি এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের যাত্রা শুরু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শুধু ব্যবসা নয়-আন্তর্জাতিক মানসম্পন্ন কুরিয়ার সার্ভিস সেবা দানের প্রত্যয় নিয়ে সারা বাংলাদেশের ন্যায় শেরপুরের কলেজ মোড় এলাকায় গত ১৫ জুলাই থেকে আত্মপ্রকাশ করেছে ইউএসবি এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস। ইউএস-বাংলা এয়ারলাইন্সের অন্যতম সহযোগী এ প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস সেবা প্রদান করবে। বিশ্বের যে কোন প্রান্ত থেকে ডকুমেন্ট ও পার্সেল আনা-নেয়ার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখবে ইউএসবি এক্সপ্রেসের কুরিয়ার সার্ভিস।
ইউএসবি এক্সপ্রেস শেরপুর শাখার প্রধান সমন্নয়কারী মবিনুজ্জামান মিল্টন জানান, ইউএসবি এক্সপ্রেসের মূল ভিত্তি হচ্ছে গ্রাহকের পণ্যের যথাযথ নিরাপত্তা প্রদান, টেকনোলজিক্যালি পণ্যের অবস্থান নিশ্চিতকরণ, দ্রুততম সময়ে নির্ধারিত গন্তব্যে পণ্য পৌঁছানো। তুলনামূলক কম খরচে সঠিক মান বজায় রেখে ইউএসবি এক্সপ্রেস ইতিমধ্যে পণ্য পরিবহন সেবা শুরু করেছে। দেশে কিংবা বিদেশে পণ্য পৌঁছাতে দ্রুততার সঙ্গে ট্র্যাকিং পদ্ধতি ব্যবহার করে পণ্যের অবস্থান সুনিশ্চিত করে প্রথমদিন থেকেই আধুনিক সেবা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ ইউএসবি এক্সপ্রেস।
ইউএসবি এক্সপ্রেসের তিনটি লক্ষ্য নিয়ে কাজ করছে তার মধ্যে ,বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের পণ্য অন্যান্য প্রতিষ্ঠানের কাছে স্থানান্তর, কাস্টমারদেরে কাছে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের পণ্য এবং বিভিন্ন কাস্টমারদের পণ্য অন্যান্য কাস্টমারের কাছে স্থানান্তর।
ইউএস-বাংলা গ্রুপের আরও কয়েকটি প্রতিষ্ঠান হলো- ইউএস-বাংলা এ্যাসেটস, গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউএস-বাংলা মেডিক্যাল কলেজ এ্যান্ড হসপিটাল, ইউএস-বাংলা লেদার ইন্ডাস্ট্রিজ, ইউএস-বাংলা ফুটওয়্যার কোম্পানি, ইউএস-বাংলা হাইটেক ইন্ডাস্ট্রিজ ইত্যাদি।
শেরপুর শাখার ঠিকানা : ইউএসবি এক্সপ্রেস লি:, শেরপুর সরকারি কলেজ গেইট, শেরপুর শহর, শেরপুর । মোবাইল: ০১৭০১২০৮৪৯৪,০১৭১৫ ১৬০৯৩১।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শুদ্ধাচার পুরস্কার পেলেন ডিডিএলজি ও সদর ইউএনও পরবর্তী সংবাদ শ্রীবরদীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সর্বশেষ - শিল্প ও বাণিজ্য

Shamol Bangla Ads
Shamol Bangla Ads