ads

শনিবার , ১১ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মৃগী নদীর তীর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ১৮২
শেরপুরে মৃগী নদীর তীর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে মৃগী নদীর তীর থেকে আব্দুল হালিম (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ১১ আগস্ট শনিবার সকালে শহরের পূর্বশেরী অষ্টমীতলা সংলগ্ন মৃগী নদীর তীর থেকে ওই লাশ উদ্ধার করা হয়। আব্দুল হালিম স্থানীয় মৃত শহর আলীর ছেলে। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা যায়, শুক্রবার বিকেল ৩টার দিকে স’মিল শ্রমিক আব্দুল হালিম কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু রাত হয়ে গেলেও সে বাড়ি ফিরে না আসায় স্বজনরা খোঁজাখোঁজি করতে থাকে। এক পর্যায়ে শনিবার সকালে স্থানীয়রা মৃগী নদী সংলগ্ন তীরে একটি লাশ পড়ে থাকতে দেখলে স্বজনদের খবর দেয়। স্বজনরা লাশ সনাক্ত করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। হালিমের গলায় গামছা পেচানোসহ শরীরে বেশ কিছু ক্ষত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় একটি পক্ষ তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুম করতে নদী তীরে ফেলে রেখেছে।
হালিমের পরিবারের অভিযোগ, ২০০৯ সালের ১ মে একই স্থানে নিহত আব্দুল হালিমের ছেলে আব্দুল আজিজের লাশ পাওয়া যায়। ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলাটি এখনও বিচারাধীন থাকায় স্থানীয় আসামীরা মামলাটি আপোষ করতে তাদের নানাভাবে হুমকি দিয়ে আসছিল।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ওই ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের তৎপরতা চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের বিদায়… পরবর্তী সংবাদ শেরপুরে নয়া জেলা প্রশাসক আনার কলি মাহবুবের যোগদান

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads