ads

শনিবার , ১১ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের বিদায় ও নবাগত আনার কলি মাহবুবের বরণ অনুষ্ঠান

খবর টি পড়েছেন : ৩২৬
শেরপুরে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের বিদায় ও নবাগত আনার কলি মাহবুবের বরণ অনুষ্ঠান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের বিদায় ও নবাগত জেলা প্রশাসক আনার কলি মাহবুবের বরণ অনুষ্ঠিান হয়েছে। ৯ আগস্ট বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন ও নবাগত জেলা প্রশাসক বেগম আনার কলি মাহবুবকে ফুলেল শুভেচ্ছায় বিদায় ও বরণ করে নেন প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ কর্মচারীরা। একইসাথে নবাগত জেলা প্রশাসকের সাথে সকলের পরিচিতি পর্বও সেরে নেয়া হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে ওই বিদায় ও বরণ অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল হক মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি শেরপুরের নজরুল ও নওয়াজেশ পরবর্তী সংবাদ শেরপুরে মৃগী নদীর তীর থেকে এক ব্যক্তির লাশ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads