ads

শনিবার , ১১ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নয়া জেলা প্রশাসক আনার কলি মাহবুবের যোগদান

খবর টি পড়েছেন : ১,২২৪
শেরপুরে নয়া জেলা প্রশাসক আনার কলি মাহবুবের যোগদান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নয়া জেলা প্রশাসক আনারকলি মাহবুব কর্মক্ষেত্রে যোগদান করেছেন। ৯ আগস্ট বৃহস্পতিবার বিকেলে বিদায়ী জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করার মধ্য দিয়ে তিনি যোগদান করেন। ওইসময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল হক মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমানসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নবাগত জেলা প্রশাসক আনার কলি মাহবুব শেরপুরে যোগদানের আগে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) উপ-সচিব হিসেবে কর্মরত ছিলেন। তার আগে তিনি কুষ্টিয়ার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০তম বিসিএস ক্যাডার হিসেবে প্রশাসনে যোগদান করেন। তিনি রংপুর শহরের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মৃগী নদীর তীর থেকে এক ব্যক্তির লাশ… পরবর্তী সংবাদ শেরপুর সদর আসনে পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন ॥…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads