স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে প্রয়াত সাবেক এমপি নিজাম উদ্দিন আহম্মদ স্মরণে ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে। ৮ আগস্ট বুধবার বিকেলে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে ওই টুর্ণামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। উদ্বোধনী খেলায় চকপাঠক অনির্বাণ সংঘ ২-১ গোলে পূর্বশেরী একতা সংঘকে পরাজিত করে।
শহরের ৪নং ওয়ার্ডের চকপাঠক অনির্বাণ ক্লাবের উদ্যোগে আয়োজিত ওই টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ফুটবল পরিষদের সভাপতি মানিক দত্ত, স্থানীয় পৌর কাউন্সিলর বাদশা মিয়া ও জেলা ছাত্রলীগের সভাপতি সোয়েব আহমেদ শাকিল।
নক আউট পদ্ধতির ওই টুর্ণামেন্টে ৯ সেটে ৮ টি দল অংশ নিচ্ছে।

























