ads

বৃহস্পতিবার , ৯ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে দিনব্যাপি ভেড়া পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২০০
নালিতাবাড়ীতে দিনব্যাপি ভেড়া পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে ভেড়া পালন বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৯ আগস্ট বৃহস্পতিবার স্থানীয় এনজিও সোশ্যাল প্রগ্রেস সার্ভিসেস (এসপিএস) এর আয়োজনে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ওই সময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণীসম্পদ বিভাগের প্রফেসর ড. মোঃ মোজাফফর হোসাইন, প্রফেসর ড. মোঃ মোখলেছুর রহমান, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কুমুদ রঞ্জন মিত্র, উপজেলা ভ্যাটেনারী সার্জন ডাঃ উজ্জল হোসাইন, এসপিএসের প্রজেক্ট পরিদর্শক জিবন কিশোর হাজং ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, উপজেলা কৃষি কমিটির সদস্য রেজাউল করিম প্রমুখ।
জানা যায়, কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) এর অর্থায়নে ভেড়া পালনে কৃষকদের উৎসাহিত করতে নালিতাবাড়ী উপজেলায় ৩০ জন কৃষক/কৃষানী নির্ধারণ করা হয়েছে। আগামী ৩ বছরের জন্য ৩০ জন কৃষককে ১০ টি করে ৩শ ভেড়া দেওয়া হবে। এ ৩ বছর এসপিএস, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষণা প্রতিষ্ঠান এ ৪টি প্রতিষ্ঠান তত্ত্বাবধান করবে। ইতোমধ্যে সুবিধাভোগী কৃষকদেরকে ভেড়া পালনের জন্য একটি করে ঘর নির্মাণসহ প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হয়েছে। এ ছাড়াও এ ৩ বছর ভেড়ার সকল ধরনের চিকিৎসা, খাবার দেওয়া হবে। পরবর্তিতে এক বছরের কম বয়সী ভেড়ার বাজারজাত করে সুবিধাভোগী কৃষকদের লাভবান হওয়ার জন্য সহায়তা করা হবে।
সুবিধাভোগী কৃষাণী উপজেলার হাতিবান্ধা গ্রামের ফাতেমা বেগম বলেন, আমরা গরিব মানুষ। আমারে ১৫টি ভেড়া দিব বলছে। ভেড়া রাখবার লাইগা ঘর কইরা দিছে। অহনা ভেড়াগুলা পাইলে পাইল্লা আমার সংসারের জন্য কিছু করবার পাইমু।
প্রকল্প সমন্বয়কারী ড.এমএ হাশেম বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীন কেজিএফ এর আওতায় কৃষকদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে সারাদেশে ৩টি এলাকায় এ কার্যক্রম শুরু হয়েছে। কৃষকদের ভেড়া পালনে উৎসাহিত করা এবং প্রকল্প দেখে দেশের কৃষকরা যেন ভেড়া পালনে উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন এলাকায় ভেড়ার খামার প্রতিষ্ঠা করে দেশীয় চাহিদা পূরণ করতে পারে এবং নিজেরা স্বাবলম্বী হতে পারে- এটিই এ প্রকল্পের উদ্দেশ্য।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিদায়ী জেলা প্রশাসককে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা পরবর্তী সংবাদ শেরপুরে নিজাম উদ্দিন আহম্মদ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads