ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৯ আগস্ট বৃহস্পতিবার আলোচনা সভা, র্যালি, সাংস্কৃতিক ও বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাগাছাস’র কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি পবিত্র ম্রং, ঝিনাইগাতী উপজেলা বাগাছাস’র সভাপতি অনিক চিরান, উন্নয়ন কর্মী কামিরুছ নখরেক, সহাদ চিরান প্রমূখ। এ আদিবাসী দিবসে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, নলকুড়া ইউনিয়ন চেয়ারম্যান আইয়ূব আলী ফর্সা। এর আগে একটি র্যালি মরিয়ম নগর আদিবাসী পল্লী থেকে বের হয়ে উপজেলা সদর প্রদক্ষিণ করে। বিকেলে মরিয়ম নগর আদিবাসী ধর্মপল্লীতে প্রীতি ফুটবল খেলা ও মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
























