শ্রীবরদীতে স্পেলিং মেশিনসহ গ্রীলকাটা চোর আটক

খবর টি পড়েছেন : ১৬৭
শ্রীবরদীতে স্পেলিং মেশিনসহ গ্রীলকাটা চোর আটক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে ওয়াফাই সংযোগের স্পেলিং মেশিনসহ গ্রীলকাটা চোর অভিযোগে আব্দুল মান্নান (৩৮)কে আটক করেছে পুলিশ। ৪ আগস্ট শনিবার ভোরে অভিযান চালিয়ে পৌর শহরের কলাকান্দা এলাকার আটক আব্দুল মাননানের ঘর থেকে এ মেশিন উদ্ধার করা হয়। সে মোজাম্মেল হকের ছেলে। এ ব্যাপারে শ্রীবরদী থানায় একটি মামলা হয়েছে।
স্কাই কোম্পানির শেরপুরের শ্রীবরদীতে কর্মরত সুপারভাইজার আব্দুর রহমান জানান, সারা দেশের ন্যায় শ্রীবরদীতেও ওয়াইফাই লাইন হচ্ছে। এর কর্মরত কয়েকজন পৌর শহরের টিএনটি অফিস কক্ষে ওয়াইফাই সংযোগের মালামাল রেখে তারা সেখানে থাকেন। শুক্রবার দিবাগত রাতে তাদের কোরিয়ান কোম্পানির একটি ওয়াইফাই তার সংযোগের স্পেলিং মেশিন টিএনটি অফিসের জানালার গ্রীল কেটে চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে রাতেই ওই সুপারভাইজার বাদী হয়ে থানায় মামলা করেন। থানার এসআই শহিদুজ্জামান জানান, রাতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হকের নেতৃত্বে অভিযান চালানো হয়। এতে সন্দেহাতীতভাবে আব্দুল মান্নানকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে তার ঘর থেকে এ মেশিন উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় ৪৫৭/৩৮০ ধারায় মামলা হয়েছে। এতে আসামী আব্দুল মাননানসহ অজ্ঞাত আরও ২/৩জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রেমে বাধায় আত্মহত্যা ॥ শেরপুরে সেই কিশোরীর লাশ… পরবর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads