শেরপুরে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

খবর টি পড়েছেন : ৩৭৬
শেরপুরে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সদর আসনের মানুষ পরিবর্তন চায় ॥ রুমান

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী ও শোকের মাস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ আগস্ট শুক্রবার সদর উপজেলার বাজিতখিলা বাজারে আয়োজিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর রুমান। ওইসময় তিনি বলেন, শেরপুরের মানুষ এখন পরিবর্তন চায়। তাই নতুন নেতৃতে¦র প্রয়োজন এবং আগামী সংসদ নির্বাচনে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানুকে নৌকা মার্কায় মনোনয়ন দিয়ে এমপি হিসেবে দেখতে চান তারা। এজন্য তিনি আগামী সংসদ নির্বাচনে ছানুয়ার হোসেন ছানুর পক্ষে নির্বাচনে কাজ করার জন্য বাজিতখিলা ইউনিয়নবাসীর প্রতি আহবান জানান।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামছুন্নাহার কামাল, জেলা আওয়ামী লীগের সাবেক সমাকল্যাণ বিষয়ক সম্পাদক তাপস কুমার সাহা, জেলা যুবলীগ সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিব, জেলা কৃষক লীগ সভাপতি মোঃ আব্দুল কাদের, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিজু ও সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ বায়েযীদ হাসান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাজিতখিলা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ রেজাউল করিম রুবেল। আলোচনা সভাটি এক পর্যায়ে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছানুয়ার হোসেন ছানুর জনসভায় পরিণত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে স্পেলিং মেশিনসহ গ্রীলকাটা চোর আটক পরবর্তী সংবাদ শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads