নালিতাবাড়ী নাকুগাওঁ আমদানী-রপ্তানিকারক সমিতির নয়া কমিটি ॥ সভাপতি মুকুল, সম্পাদক অরুণ

খবর টি পড়েছেন : ১৯৮
নালিতাবাড়ী নাকুগাওঁ আমদানী-রপ্তানিকারক সমিতির নয়া কমিটি ॥ সভাপতি মুকুল, সম্পাদক অরুণ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী নাকুগাওঁ স্থলবন্দরের আমদানী-রপ্তানি কারক সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। ৩ আগস্ট শুক্রবার বিকেলে নাকুগাওঁ স্থলবন্দরের আমদানী-রপ্তানি কারক সমিতির সমিতির উপস্থিত সদস্যদের কন্ঠভোটে নতুন সভাপতি ও সম্পাদক নির্বাচিত করা হয়। নবগঠিত কমিটিতে সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুলকে সভাপতি ও অরুণ চন্দ্র সরকারকে সাধারন সম্পাদক করে আগামী ২ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
এর আগে নাকুগাওঁ স্থলবন্দর সমিতির মিলনায়তনে সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল এর সভাপতিত্বে সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর চেম্বার অব কর্মাসের সভাপতি মাসুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, সহকারী পুলিশ সুপার (এএসপি) নালিতাবাড়ী সার্কেল মো. জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নয়াবিল ইউনিয়নের চেয়ারম্যান ইউনুছ আলী দেওয়ান, রামচন্দ্রকুড়া মন্ডলীয়া পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. খোরশেদ আলম খোকা, সমিতির সহসভাপতি আমান উল্লাহ বাদশা,উপজেলা যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ। তবে সমিতির সাধারণ সভায় বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান লেবু উপস্থিত ছিলেন না।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আমদানি রপ্তানি কারক সমিতির বিদায়ী কার্যকরি সদস্য মো. হাফিজুল ইসলাম জুয়েল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ৩ পরবর্তী সংবাদ প্রেমে বাধায় আত্মহত্যা ॥ শেরপুরে সেই কিশোরীর লাশ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads