শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ৩

খবর টি পড়েছেন : ২৪১
শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক রবিউল (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। ২ আগস্ট বৃহস্পতিবার রাতে উপজেলার নিলক্ষিয়া রোডে ওই ঘটনা ঘটে। নিহত রবিউল স্থানীয় মিষ্টার আলীর ছেলে। ওই ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছে। এরা হচ্ছে নয়ানী শ্রীবরদী গ্রামের বাসিন্দা ইয়াস উদ্দিনের ছেলে আইয়ুব আলী (৫০) ও দেলোয়ার হোসেনের ছেলে দিনা (১০)। অন্যদিকে পোড়াগড় গ্রামের বাসিন্দা ফোয়াজ উদ্দিনের ছেলে ট্রলি চালক আশারু (২৫)।

Shamol Bangla Ads

এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, রবিউল, আইয়ুব আলী ও দিনা মোটরসাইকেরযোগে বাড়ি যাচ্ছিলো। ওইসময় নিলক্ষিয়া রোডে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রবিউল মারা যায়। ওইসময় মোটরসাইকেলের আরোহী আইয়ুব আলী ও দিনা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষনা করেন এবং আইয়ুব আলী ও দিনাকে শেরপুর সদর হাসপাতালে রেফার করেন। অন্যদিকে ট্রলির চালক আশারু আহত হলে ট্রলির হেলপার তাকে উদ্ধার করে শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মির্জা মাশরুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিউলকে হাসপাতালে ভর্তির আগেই মারা যায়। আর আইয়ুব আলী ও দিনাকে গুরুতর আহত অবস্থায় শেরপুর সদর হাসপাতালে রেফার করা হয়েছে এবং আশারুকে শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শিশু রাহাতের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও… পরবর্তী সংবাদ নালিতাবাড়ী নাকুগাওঁ আমদানী-রপ্তানিকারক সমিতির নয়া কমিটি ॥ সভাপতি…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads