শেরপুরে শিশু রাহাতের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও স্মরণসভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৯৭
শেরপুরে শিশু রাহাতের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও স্মরণসভা অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে চাঞ্চল্যকর শিশু আরাফাত ইসলাম রাহাতের ৩য় মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ২ আগস্ট বৃহস্পতিবার বিকেলে শহরের পুরাতন গরুহাটি এলাকায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ওই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
আমরা শেরপুরবাসীর আহবায়ক শামীম হোসেনের সভাপতিত্বে স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক এডভোকেট শক্তিপদ পাল, জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এম এ সাত্তার, নবারুণ শিক্ষা পরিবারের উপ-পরিচালক তরুণ চক্রবর্তী, জেলা মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা যুথী, সমাজসেবক এমদাদুল হক হীরা, উজ্জল সরকার, সুলতান আহমেদ ময়না, শিশু রাহাতের বাবা শহীদুল ইসলাম খোকন প্রমুখ। স্মরণসভায় বক্তারা আসামীদের সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে করা আপীল দ্রুত নিষ্পত্তি করে ফাঁসির আদেশ বজায় রাখা এবং ওই রায় দ্রুত কার্যকর করার প্রত্যাশা করেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ২ আগস্ট শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র আরাফাত ইসলাম রাহাতকে (৮) তার আপন খালু আব্দুল লতিফ ও তার ৩ সহযোগী আসলাম বাবু, রবিন মিয়া ও ইমরান হোসেন অপহরন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। শিশু রাহাতকে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক সংলগ্ন একটি পাহাড়ি টিলায় নিয়ে গলা টিপে হত্যা করে লাশ গহীন জঙ্গলে ফেলে দেওয়া হয়। অপহরণের ৬ দিন পর গত বছরের ৮ আগস্ট ওই পাহাড়ি টিলার জঙ্গল থেকে রাহাতের কঙ্কাল উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় রাহাতের বাবার দায়ের করা মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২০১৭ সালের ২৯ মে ৩ আসামীর মৃত্যুদন্ড ও একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার পরবর্তী সংবাদ শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ৩

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads