নিরাপদ সড়কের দাবিতে শেরপুরে মানববন্ধন

খবর টি পড়েছেন : ২১৬
নিরাপদ সড়কের দাবিতে শেরপুরে মানববন্ধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ বেপরোয়া গাড়ি চালকদের একের পর এক হত্যার প্রতিবাদ, দোষীদের শাস্তি দাবি এবং নিরাপদ সড়কের দাবিতে শেরপুরে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ২ আগস্ট বৃহস্পতিবার বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন শেরপুর জেলা শাখার আয়োজনে শহরের নিউ মার্কেট চত্ত্বরে ওই কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আবু রায়হান আল মাছুদ, মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জু, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সোলাইমান আহমেদ, রেজাউল করিম রাজু, জাহাঙ্গীর আলম, সাব্বির আহাম্মেদ বাদশা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা নিরাপদ সড়কের দাবিসহ হানিফ পরিবহনের বাস কর্মচারীদের দ্বারা ছাত্র সাইদুর রহমান (পায়েল) হত্যা এবং গত রবিবার ঢাকার বিমানবন্দর সড়কে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ২ শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িত বাস চালকদের শাস্তির দাবি জানান। তারা আরও বলেন, মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যাই বেশি। এ গাড়িগুলোর অধিকাংশ চালক ১৫-১৬ বছরের যুবক। তাদের পর্যাপ্ত অভিজ্ঞতা নেই, নেই ড্রাইভিং লাইসেন্স। ওই অবস্থায় তাদের বেপরোয়া গাড়ি চালানোর ফলে খালি হচ্ছে অনেক মায়ের কোল। মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ পথচারী অংশ গ্রহণ করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন পরবর্তী সংবাদ শ্রীবরদীতে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads