শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৯৫
শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার॥ ‘সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই’ এ প্রতিপাদ্যকে বিষয়কে সামনে রেখে শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা এবং ফলদ বৃক্ষরোপন ও জাতীয় ফল প্রদর্শনী শুরু হয়েছে। এ উপলক্ষে ২ আগস্ট বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন, বন অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি জেলা কালেক্টরেট ভবন অঙ্গন থেকে বের হয়ে ডিসি উদ্যানে গিয়ে শেষ হয়। সেখানে ফিতা কেটে বৃক্ষমেলার উদ্বোধন করেন শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। ওইসময় তিনি বলেন, গাছ শুধু যে ফল দেয় তা নয়, একটি ফলদ গাছ পরিবারের সদস্যদের জন্য পুষ্টি এবং অর্থও জোগান দেয়। তিনি বর্ষা মৌসুমে প্রত্যেকের বাড়ির আঙিনাসহ খালি জায়গায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের আহ্বান জানান।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার খালিদ বিন নূর। স্বাগত বক্তব্য রাখেন জেলা খামারবাড়ীর উপ-পরিচালক আশরাফ উদ্দিন।
সহকারি কমিশনার মেজবাউল আলম ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা ড. প্রান্তোষ চন্দ্র রায়, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা প্রমুখ। অনুষ্ঠানে প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বৃক্ষমেলায় ৫১টি স্টল রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ১১ ফার্মেসীতে অভিযান চালিয়ে জরিমানা পরবর্তী সংবাদ নিরাপদ সড়কের দাবিতে শেরপুরে মানববন্ধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads