ads

বুধবার , ১ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে গাছের নিচে চাপা পড়ে কিশোরের মৃত্যু

খবর টি পড়েছেন : ১৫৩
শ্রীবরদীতে গাছের নিচে চাপা পড়ে কিশোরের মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে গাছের নিচে পড়ে শাকিব (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ৩১ জুলাই বুধবার দুপুরে নিজ বাড়িতে গাছ কাটতে গেলে গাছসহ গাছের ডালপালা ওপরে পড়ে ওই ঘটনা ঘটে। মৃত শাকিব উপজেলার সদর ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের ইমান রশিদের ছেলে।
মৃত্যের পরিবার ও এলাকাবাসী জানায়, শাকিব নিজের বাড়ির পাশে ইউক্লিপটাস গাছ কাটতে গেলে ওই গাছ তার ওপরে পড়ে। এ সময় গাছের কিছু ডালপাও তার ওপরে পড়ে গুরুতর আহত হয়। পড়ে আশপাশের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা সদর হাসপাতালের আরএমও ডা. আনিছুর রহমান জানান, হাসপাতালে ভর্তির আগেই সে মারা গেছে। এ ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন সদর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব আলী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু পরবর্তী সংবাদ শেরপুরে খরা সহিষ্ণু বিনা-১৯ ধানের বাম্পার ফলন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads