ads

বুধবার , ১ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু

খবর টি পড়েছেন : ২৫৫
ঝিনাইগাতীতে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে পানিতে ডুবে সানোয়ারা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার উত্তর দাড়িয়ারপাড় গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী। ৩১ জুলাই মঙ্গলবার দুপুরে উত্তর দাড়িয়ারপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১২টার দিকে সানোয়ারা বেগম কঁচুর লতা তুলতে বাড়ির অদূরে উত্তর দাড়িয়ারপাড় গ্রামের কালঘোঁষা খালের পাড়ে যান। এ সময় তিনি আকস্মিকভাবে মৃগিরোগে আক্রান্ত হয়ে খালের পানিতে পড়ে তলিয়ে যান। পরে স্থানীয় এলাকাবাসী খালে নেমে তাঁর (সানোয়ারা) লাশ উদ্ধার করে।
ঝিনাইগাতী থানার এসআই খোকন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মৃতের লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১০ জেলা প্রশাসককে বদলি পরবর্তী সংবাদ শ্রীবরদীতে গাছের নিচে চাপা পড়ে কিশোরের মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads