ads

বুধবার , ১ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে খরা সহিষ্ণু বিনা-১৯ ধানের বাম্পার ফলন

খবর টি পড়েছেন : ২৪৮
শেরপুরে খরা সহিষ্ণু বিনা-১৯ ধানের বাম্পার ফলন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ আউশ মৌসুমে আশার আলো ছড়াচ্ছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত বিনাধান-১৯। মাত্র ১০০ দিনে কৃষকরা ফসল কেটে ঘরে তুলতে পারছেন। একরপ্রতি গড় ফলন মিলছে ৪০ থেকে ৫৫ মণ। খরাসহিষ্ণু হওয়ায় পানি সেচ লাগেনা বললেই চলে। তাছাড়া এ ধানের চাল খুবই চিকন হওয়ায় কৃষকরা আউশ আবাদে আশাবাদী হয়ে ওঠছেন। কৃষি কর্মকর্তারাও ধারণা করছেন, বিনাধান-১৯ জাতের কারণে দিন দিন আউশ আবাদী জমির পরিমাণ বাড়বে।
শেরপুরে আউশ মৌসুমে স্বল্পমেয়াদী খরসহিষ্ণু উচ্চ ফলনশীল বিনাধান-১৯ সম্প্রসারণের লক্ষ্যে ১ আগস্ট বুধবার দুপুরে সদর উপজেলার ঘিনাপাড়া এলাকায় এক শস্যকর্তন মাঠ দিবস অনুষ্ঠিত হয়। পরিবর্তিত আবহাওয়া উপযোগী বিভিন্ন ফসল ও ফলের জাত উদ্ভাবন শীর্ষক কর্মসূচির আওতায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) নালিতাবাড়ী উপকেন্দ্র এবং সদর উপজেলা কৃষি অফিস এ মাঠ দিবসের আয়োজন করে।
স্থানীয় কৃষক নূরুল ইসলামের প্রদর্শনী প্লটের এক একর ২০ শতক জমির বিনাধান-১৯ কেটে একর প্রতি শুকনা অবস্থায় ৪০ মণ করে ধান পাওয়া যায়। মাত্র ৯৭ দিনে এমন ফলন মিলেছে এবং জমিতে কোন ধরনের সেচ দিতে হয়নি। বৃষ্টির পানিতেই এমন ফলন হয়েছে। এ শস্যকর্তন মাঠ দিবসে উপস্থিত ছিলেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আসাদুল্লাহ। শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপ-পরিচালক মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে মাঠ দিবসে অন্যনান্যের মাছে বক্তব্য রাখেন বিনা নালিতাবাড়ী উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসরিন আকতার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা, কৃষক মিজানুর রহমান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মজিবর রহমান প্রমুখ। মাঠ দিবসে এলাকার দেড় শতাধিক কৃষক-কৃষানী অংশগ্রহণ করেন
শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপ-পরিচালক মো. আশরাফ উদ্দিন জানান, আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে বিনা ও ধান গবেষণা ইনস্টিটিউট স্বল্পমেয়াদী নতুন নতুন ধানের জাত উদ্ভাবন করছে। বিনাধান-১৯ খরাসহিষ্ণু হওয়ায় পানি সেচ লাগেনা বললেই চলে। তাছাড়া এ ধানের চাল খুব চিকন হয়। ফলনও অন্যান্য জাতের চাইতে বেশী। একরপ্রতি গড় ফলন ৪০ থেকে ৫৫ মণ। আউশ মৌসুমে বিনাধান-১৯ খুবই জনপ্রিয় হবে বলে তারা আশা প্রকাশ করছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে গাছের নিচে চাপা পড়ে কিশোরের মৃত্যু পরবর্তী সংবাদ জমেছে শ্রীবরদীর বৃক্ষ মেলা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads