ads

বুধবার , ১ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জমেছে শ্রীবরদীর বৃক্ষ মেলা

খবর টি পড়েছেন : ১৭৩
জমেছে শ্রীবরদীর বৃক্ষ মেলা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ জমে উঠেছে শেরপুরের শ্রীবরদীর বৃক্ষ মেলা। মেলায় ভিরছে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন। তবে বেশি ছাত্রছাত্রীর সংখ্যা। বেশি বিক্রি হয় ফলজ ও ফুলের চারা। এতে স্টল মালিকরাও খুশি। এ চিত্র উপজেলা কৃষি অফিস মাঠে তিনদিনব্যাপী অনুষ্ঠিত বৃক্ষ মেলার শেষদিন বুধবারের। উপজেলা কৃষি কর্মকর্তা নাজমূল হাছান জানান, “অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা” এ প্রতিপাদ্যে সোমবার থেকে বৃক্ষ রোপন অভিযান ও ফলদ বৃক্ষ মেলা শুরু হয়। উপজেলা প্রশাসন ও এপি ওয়ার্ল্ড ভিশনের সহায়তায় কৃষি অধিদপ্তর আয়োজিত মেলায় দেয়া হয় ফলজ, ফুল ও ওষুধি চারার ১৪টি স্টল। এপি ওয়ার্ল্ড ভিশনের অর্থনৈতিক প্রকল্প অফিসার হারুনুর রশিদ ও প্রোগ্রাম অফিসার জনপল স্কু জানান, ঝাও, লটকন, পেয়ারা, ডালিম, আম, জাম, কাঠাল, লেচু, লেবুসহ বিভিন্ন জাতের ফল, ফুল ও ওষুধি চারা আনা হয়েছে। বেশি বিক্রি হয় পেয়ারার চারা। ক্রেতারা জানান, দাম কম, চারা ভাল। এ জন্য শেষ দিনে বেড়েছে বিক্রি। উপসহকারি কৃষি কর্মকর্তা ইসরাত জাহান জানান, প্রচার প্রচারণা আর মনিটরিংয়ের কারণে চারা বিক্রি বেড়েছে। বিকালে এ মেলার সমাপ্তি ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে খরা সহিষ্ণু বিনা-১৯ ধানের বাম্পার ফলন পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ৮ দিনেও খোঁজ মেলেনি দিনমুজুর মজিদের

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads