ads

বুধবার , ১ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১০ জেলা প্রশাসককে বদলি

খবর টি পড়েছেন : ১৭১
১০ জেলা প্রশাসককে বদলি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ১০ জেলা প্রশাসককে বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও অধিদপ্তরে বদলি করা হয়েছে। ৩১ জুলাই মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আনিসুর রহমান ও সিনিয়র সহকারী সচিব মুহম্মদ শাহীন ইমরান স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনে ওই বদলির আদেশ দেওয়া হয়।
কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হানকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পরিচালক, খাগড়াছড়ির জেলা প্রশাসক রাশেদুল ইসলামকে রাজউকের পরিচালক, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হাসানকে রাজউকের পরিচালক, নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমকে জীবন বীমা করপোরেশনের মহাব্যবস্থাপক, শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক, সুনামগঞ্জের জেলা প্রশাসক সাবিরুল ইসলামকে রাজউকের পরিচালক, নোয়াখালীর জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারকে স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব, মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুস সাদাত সেলিমকে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব, ফেনীর জেলা প্রশাসক মনোজ কুমার রায়কে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব এবং খুলনার জেলা প্রশাসক আমিন উল আহসানকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়াও, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের উপসচিব আবু নাঈম মোহাম্মদ মারুফ খানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের একান্ত সচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বর্ণাঢ্য আয়োজনে শ্যামলবাংলা২৪ডটকম’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads