স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও সাবেক এপিপি এডভোকেট আবুল কালাম আজাদ (৬০) আর নেই। তিনি দীর্ঘদিন রোগভোগের পর ৩০ জুলাই সোমবার সকালে শহরের গৃর্দানারায়ণপুরস্থ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। তিনি শ্রীবরদী উপজেলার সদর ইউনিয়নের টাঙ্গারপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সদস্য ছিলেন। বাদ আছর শহরের তেরাবাজার মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে মরহুমের লাশ স্থানীয় চাপাতলী পৌর কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় আইনজীবী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লী শরিক হন।
এর আগে বিকেল ৪টায় শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য মরহুমের লাশ তার পেশাগত কর্মস্থল জেলা আইনজীবী সমিতির অফিস অঙ্গণে রাখা হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বক্তব্য রাখেন জেলা জজশীপের ল্যা- সার্ভে ট্রাইব্যুনালের বিচারক কামরুল হাসান খান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম ও এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল কাদের খান ও এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, সাবেক সহ-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ভাসানী, সাবেক অডিটর এডভোকেট শাহীদ উল্লাহ শাহী, নির্বাহী সদস্য এডভোকেট রেদওয়ানুল হক আবীর প্রমুখ। এরপর মরহুমের কফিনে জেলা আইনজীবী সমিতির তরফ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এদিকে এডভোকেট আবুল কালাম আজাদের মৃত্যুতে মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির সদস্যরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন। এ উপলক্ষে ওইদিন দুপুর ১২টায় সিনিয়র জেলা ও দায়রা জজ এম.এ নূরের সভাপতিত্বে ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হবে।























