শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’ এ প্রতিপাদ্যকে সামনে শেরপুরের শ্রীবরদীতে ৩ দিনব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ৩০ জুলাই সোমবার কৃষি অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের সোমেশ্বরী হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমূল হাছান। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একেএম শাজাহান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গির আলম, সহকারি কৃষি কর্মকর্তা গোলাম মোস্তুফা, জেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য তালুকদার কোহিনুর আকতার, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদের, বীর মৃক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ প্রমূখ। বক্তারা ফলদ বৃক্ষের চারা রোপনে সকলের প্রতি আহবান জানান। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক কৃষক কৃষানী ও বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন উপস্থিত ছিলেন।























