ads

সোমবার , ৩০ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুদকের অনুসন্ধানে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি পেলেন হুইপ আতিক

খবর টি পড়েছেন : ৫৫৬
দুদকের অনুসন্ধানে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি পেলেন হুইপ আতিক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ দুদকের অনুসন্ধানে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য হুইপ আতিউর রহমান আতিক। দুদকের উপ-পরিচালক (বি.অনু ও তদন্ত-২) মির্জা জাহিদুল আলম স্বাক্ষরিক একপত্রে অভিযোগটি পরিসমাপ্তি করা হয়েছে বলে জানানো হয়েছে। দুদকের পক্ষ থেকে মন্ত্রী পরিষদ বিভাগকেও এ বিষয়ে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে। দুদকের উপ-পরিচালক (বি.অনু ও তদন্ত-২) মির্জা জাহিদুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। ২৯ জুলাই তারিখের স্বাক্ষরিত পত্রটি ৩০ জুলাই সোমবার দুপুরে হুইপ আতিউর রহমান আতিক এমপি হাতে পেয়েছেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, এ বছরের ৫ এপ্রিল অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) শেরপুর-১ আসনের সংসদ সদস্য হুইপ আতিউর রহমান আতিককে দুদক কার্যালয়ে তলব করেন। দুদকের তলবের প্রেক্ষিতে গত ১৭ এপ্রিল হুইপ আতিউর রহমান আতিক এমপি স্ব-শরীরে দুদক কার্যালয়ে উপস্থিত হয়ে সম্পদের হিসাব জমা দেন। পরবর্তীতে অনুসন্ধানের পর দুদক অভিযোগটি পরিসমাপ্তি করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্র থেকে উন্নত রাষ্ট্রে পরিণত হবে… পরবর্তী সংবাদ শেরপুরের এডভোকেট আবুল কালাম আজাদের ইন্তেকাল

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads