ads

সোমবার , ৩০ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্র থেকে উন্নত রাষ্ট্রে পরিণত হবে ॥ নালিতাবাড়ীতে কৃষিমন্ত্রী মতিয়া

খবর টি পড়েছেন : ১৬৯
বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্র থেকে উন্নত রাষ্ট্রে পরিণত হবে ॥ নালিতাবাড়ীতে কৃষিমন্ত্রী মতিয়া
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বাংলাদেশ আজকে সারাবিশ্বে ধান উৎপাদনে সপ্তম, সবজি উৎপাদনে তৃতীয়, মিঠা পানির মাছ উৎপাদনে দ্বিতীয় ও আম উৎপাদনেও সপ্তম স্থানে রয়েছে। যুগযুগ আগেও যা সম্ভব হয়নি, সেই অসম্ভবকে সম্ভব করে রূপপুরে পারমানবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজও আজ শুরু করেছেন বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা। পানি বিদ্যুৎ সেটাও আসছে, আবার একই সঙ্গে সৌরবিদ্যুৎ সেটাও আসছে। আর আমরা এখন সেই মহাকাশে যাচ্ছি স্যাটেলাইটে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে জলে-স্থলে, অন্তরীক্ষে- সব জায়গায় বাংলাদেশের পতাকা উড়াতে সক্ষম হয়েছেন। লেখাপড়া, কৃষিতে, শিল্পে-বাণিজ্যে- সবকিছুতে বাংলাদেশ এগিয়ে আছে। আগামী দিনে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে উন্নত রাষ্ট্রে পরিণত হবে- ইনশাল্লাহ। তিনি ৩০ জুলাই সোমবার দুপুরে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের মরিচপুরান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সৌরবাতি বিতরণকালে ওইসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ১৯৭২ সালে শেখ মুজিব মদ জুয়া নিষিদ্ধ করেছেন। আর জিয়াউর রহমান বিসমিল্লাহ বলে মদের লাইসেন্স দিয়েছেন। ইয়ুথ কমপ্লেক্স চালু করে হাউজি, জুয়া, প্রিন্সেস লাকি খানের ঝাঁকি নৃত্য চালু করেছেন। কম খরচে গরিব মানুষের পবিত্র হ্জ¦ পালন করার জাহাজকে প্রমোদ তরীতে রূপান্তর করেছেন। আর তার ছেলে তারেক রহমান লন্ডনে বসে ক্যাসিনো চালিয়ে উপার্জন করে ষড়যন্ত্র করছে।
তিনি আরও বলেন, জামায়াত হচ্ছে মোনাফেকের দল। এই মোনাফেকরা মুক্তিযুদ্ধের সময় ফতোয়া দিয়েছিল, যুদ্ধের সময় জেনা যায়েজ। আর জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে বিএনপি ইসলামের সোল এজেন্সি নিয়েছে। ইসলামের নামে ধোকা দেওয়ার নাম জামায়াত। বিসমিল্লাহ বলে মদের লাইসেন্স দেওয়ার নাম বিএনপি। আর ক্যাসিনো দিয়ে উপার্জন করার নাম তারেক রহমান।
মন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচন সামনে। আমরা জনগণের পাশে যাব। কিন্ত যারা আগুন দেয়, ইলেকশন করে না, রেল লাইন উঠিয়ে ফেলে, সরকারি সম্পত্তি নষ্ট করে, মানুষ তাদের গ্রহণ করবে না। ধাপ্পাবাজি কাকে বলে, প্রতারণা কাকে বলে, ফোরটুয়েন্টিগিরি কাকে বলে- এটা তাদের দেখলে বুঝা যায়।
তিনি বলেন, খালেদা জিয়ার আজকে সাজা হয়েছে। কিন্তু আজকে যে মামলায় তার সাজা হয়েছে, সেই মামলা আমরা দেইনি। সেটা দিয়েছে উনার পছন্দের লোক ইয়াজ উদ্দিনের সরকার, মঈন উদ্দিনের সরকার। আর তৎকালীন হোম এর দায়িত্বে থাকা জেনারেল মাশহুদ। খালেদা জিয়ার ভাই, সাঈদ ইস্কান্দারের ভাইরা ভাই, সেই কেইস দিয়েছে। এতিমের টাকা মেরে দিয়েছে, মামলা হয়েছে। ১১ বছর উনি ওই মামলায় হাজিরা না দিয়ে শুধু তারিখ নিয়েছে।
শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক জন কেনেডি জাম্বিলের সভাপতিত্বে ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মোখলেছুর রহমান, নকলা উপজেলা চেয়ারম্যান এডভোকেট মাহবুবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, জেলা খামারবাড়ির উপ-পরিচালক আশরাফ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিন মন্ত্রী নালিতাবাড়ী উপজেলার ৭ ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয় ও এবতেদায়ী মাদরাসার দ্বিতীয় শ্রেণির প্রথম ২০ জন এবং ক্বওমী, নূরানী ও হাফেজিয়া মাদরাসাসহ ১৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ২৩৭২ টি সৌরবাতি বিতরণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্যামলবাংলা২৪ডটকম’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ৩১ জুলাই পরবর্তী সংবাদ দুদকের অনুসন্ধানে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি…

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads