ময়মনসিংহ প্রতিনিধি ॥ ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের সেবায় সর্বদা নিয়োজিত। আগামীতে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় গেলে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তিনি ২৭ জুলাই শুক্রবার বিকেলে ময়মনসিংহ সদর উপজেলার কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসায় ফ্রি-মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যদানকালে ওই সব কথা বলেন।
হতদরিদ্র হৃদরোগীদের কল্যাণার্থে সেবা ও কল্যাণধর্মী অরাজনৈতিক জাতীয় প্রতিষ্ঠান হৃদরোগী কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ এর আয়োজনে ফ্রি-মেডিকেল ক্যাম্পে অংশ নেন হৃদরোগী কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ এর সভাপতি অধ্যাপক ডাঃ এম শামসুল হক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন মন্তা, হৃদরোগী কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়া উদ্দিন আহমেদ ও যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট মোঃ আবুল কাশেম, প্রবীণ শিক্ষক মোঃ হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক ডাঃ নূরুল আলম বাশার, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরকার মোঃ সব্যসাচী, ও শহীদুল ইসলাম প্রমূখ।
শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২২জন চিকিৎসক প্রায় ৪ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন। এছাড়াও বিনামূল্যে ইসিজি, ব্যবস্থাপত্র ও ওষুধপত্র দেয়া হয়। এছাড়াও বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।




























