শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর সাজা

খবর টি পড়েছেন : ৩৮৪
শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর সাজা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে ২ মাদকসেবীকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২৪ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সেঁজুতি ধর তাদের সাজা দেন। এদের মধ্যে পৌর শহরের হরিজন পল্লীর মৃত ফাকুয়ার ছেলে দিলীপ হরিজন (২৫) কে ১৫ দিনের জেল ও পোড়াগড় গ্রামের হুরমুছ আলীর ছেলে সাইদুর রহমানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহায়তায় পৌর শহরের সুইপার কলোনিতে অভিযান চালান। ওইসময় দিলীপ ও সাইদুরকে মাদক সেবন করা অবস্থায় আটক করা হয়। পরে তাদের আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই সাজা দেওয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ধর্মীয় নেতাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে পাকুড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করলেন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads