স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ২৪ জুলাই মঙ্গলবার দুপুরে পাকুড়িয়া ইউনিয়নের শেরপুর-নালিতাবাড়ী সড়কের চৈতনখিলা বাজার এলাকায় ওই ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধান অতিথি হুইপ আতিউর রহমান আতিক এমপি।
ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হায়দার আলীর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, নিজাম উদ্দিন মডেল কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান সাঈদ, জেলা পরিষদ সদস্য কফিল উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী জাহিদুল আলম, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও কোহাকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চান মিয়া বিএসসি, ইউপি ভবন নির্মাণকারী ঠিকাদার সারোয়ার হোসাইন সুজনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক জানান, ১ কোটি ২৭ লক্ষ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে মেসার্স আর এইচ কনষ্ট্রাকশন ৩৫ শতাংশ জমির উপরে পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ করবে।























