শ্রীবরদীতে ধর্মীয় নেতাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৫১
শ্রীবরদীতে ধর্মীয় নেতাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘আমিই পারি শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে’ এ লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে অনুষ্ঠিত হয়েছে ধর্মীয় নেতাদের নিয়ে মতবিনিময় সভা। ২৪ জুলাই এপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ওয়ার্ল্ড ভিশনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় প্রোগ্রাম অফিসার ফ্লোরা মাংসাং এর সঞ্চালনায় অনুষ্ঠানে ফেসিলেটর হিসেবে দিনব্যাপী শিশু নির্যাতন বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেন ¯ন্সরশীপ চাইল্ড প্রোটেকশন অফিসার শিমুল জেংচাম। বন্ধ হোক শিশু শ্রম, আলোয় ভরে উঠুক শিশুর জীবন, এমন নানা উক্তি তুলে ধরে বক্তব্য দেন প্রজেক্ট ম্যানেজার মুক্তি মারিও মন্ডল, প্রোগ্রাম অফিসার জনপল স্কূ, সিষ্টেম সাপোর্ট অফিসার ক্রিষ্টিনা মুক্তা সিকদার মোহনা টিভি ও দৈনিক মাত্রছায়ার রেজাউল করিম বকুল, দৈনিক ইত্তেফাক উপজেলা প্রতিনিধি আব্দুর বাতেন, বীর মুক্তিযোদ্ধা ছাহের আলী, বিনয় চন্দ্র, সুমন মিয়া, রমনী, অনন্ত, নজরুল ইসলাম, নরেন্দ্র চন্দ্র দে প্রমূখ। এতে অংশ গ্রহণ করেন ইসলাম, হিন্দু ও খ্রিষ্টান ধর্মীয় ২৫ নেতৃবৃন্দ ও গ্রাম উন্নয়ন কমিটির সদস্যারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে দু’টি মন্দিরের মূর্তি ভেঙ্গেছে দুর্বৃত্তরা পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর সাজা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads