ads

সোমবার , ২৩ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে দু’টি মন্দিরের মূর্তি ভেঙ্গেছে দুর্বৃত্তরা

খবর টি পড়েছেন : ২২৪
নালিতাবাড়ীতে দু’টি মন্দিরের মূর্তি ভেঙ্গেছে দুর্বৃত্তরা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দু’টি মন্দিরের মূর্তি ভেঙেছে দুর্র্বৃত্তরা। ২২ জুলাই রবিবার রাতে পৌরশহরের খালভাঙ্গা ও পালপাড়া এলাকায় মহাশ্মশান কালী মন্দির ও খালভাঙ্গা সার্বজনীন কালী মন্দিরে ওই ঘটনা ঘটে।
জানা যায়, নালিতাবাড়ী পৌরশহরের খালভাঙ্গা ও পালপাড়া এলাকায় মহাশ্মশান কালী মন্দির ও খালভাঙ্গা সার্বজনীন কালী মন্দিরে অবস্থিত দু’টি কালী মূর্তি দুর্বৃত্তরা রাতের অন্ধকারে ভেঙে ফেলে। সোমবার দুপুরে গোসল সেরে পূঁজা করতে গিয়ে বিষয়টি এলাকাবাসির নজরে আসে। পরে এলাকাবাসি উপজেলা পূঁজা উদযাপন কমিটির সভাপতিকে বিষয়টি অবহিত করেন। সভাপতি মূর্তি ভাঙ্গার বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফসিহুর রহমান, পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক ও উপজেলা পূঁজা উদযাপন কমিটির সভাপতি অরুন সরকার মন্দির দু’টি পরির্দশন করেন।
সোমবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাশ্মশান কালী মন্দিরে তালা দেওয়া। জানালার গিরিলের ফাঁক দিয়ে লাঠি ঢুকিয়ে কালিমূর্তি ভেঙে ফেলা হয়েছে। ভাঙ্গা অংশ মেঝেতে পড়ে আছে। খালভাঙ্গা সার্বজনিন কালী মন্দিরের ঘরের দরজা ভেঙ্গে মুর্তি বের করে ভেঙ্গে পাশে ভোগাই নদীতে ফেলে দেওয়া হয়েছে।
নালিতাবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর সুরুজ্জামান বলেন, রাতের আধারে কেউ হিংসাপরায়ন হয়ে কাজটি করে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার এসআই নজরুল ইসলাম বলেন, মন্দিরের মূর্তি ভাঙ্গার বিষয়ে পুলিশকে অবহিত করার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ওই ঘটনায় তদন্ত চলছে, পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা ছাত্রদলের সহ-সভাপতিসহ গ্রেফতার ২ পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ধর্মীয় নেতাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads