স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি রুবেল আহমেদ ও ভাতশালা ইউনিয়ন বিএনপি নেতা রইছ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৩ জুলাই সোমবার দুপুরে শহরের শেরি-চকপাঠক এলাকা থেকে রুবেল আহমেদকে গ্রেফতার করা হয়। এর আগে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কানাশাখোলা এলাকা থেকে বিএনপি নেতাকে রইছ উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ওই ২ জনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, একটি বিস্ফোরক মামলার আসামী হিসেবে তাদের গ্রেফতার করে বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়েছে।























