শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদী তাতিহাটি ইউনিয়ন পরিষদের উদ্যোগে গেরামরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ২০১৬-১৭ অর্থ বছরের এলজিএসপি প্রকল্প ৩ এর অর্থায়নে প্রত্যেক শিক্ষার্থীর মাঝে একটি করে টিফিন বক্স বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এলজিএসপির জেলা ফেসিলেটর আব্দুর রহিম, তাতিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রফেসর আসাদউল্লাহ বিল্লাল, সচিব লুৎফর রহমান, ইউপি সদস্য লাল মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, ম্যানেজিং কমিটির সদস্যসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।

























