ads

শনিবার , ২১ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৯৯
শ্রীবরদীতে গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘নারীর জয়ে সবার জয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে স্থানীয় সমস্যা ও সমাধানের লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো নাছরিন বেগম ফাতেমার উদ্যোগে আইডিয়াল প্রিপারেটরি হাইস্কুলের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র আবু সাইদ।
ডেমোক্রেসির ময়মনসিংহ কো-অর্ডিনেটর নিরপমা ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বর্তমান সরকারের উন্নয়নের নানা দিক তুলে ধরে স্বাগত বক্তব্য দেন নাছরিন বেগম ফাতেমা। স্থানীয় সমস্যা ও সমাধানে নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন জেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য তালুকদার মিসেস কোহিনুর আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, উপজেলা যুবলীগের আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল, যুগ্ম আহবায়ক লিয়াকত হোসেন লিটন, সিংগাবরনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ রহুল আমীন প্রমূখ। এতে অংশগ্রহণ করেন সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ পরবর্তী সংবাদ মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন শেরপুরের আরও ৭ বীরাঙ্গনা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads