ads

শুক্রবার , ২০ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ২ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

খবর টি পড়েছেন : ২৪০
শেরপুরে ২ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ “সৃজনে উন্নয়নে বাংলাদেশ” এই স্লোগানে শেরপুরে ২দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে। ২০ জুলাই শুক্রবার বিকেলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব বেগম হাসনা জাহান খানম। শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, স্থানীয় সরকার উপ-পরিচালক এ,টি,এম, জিয়াউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসার তাহলিমা জান্নাত।
পরে ২০১৪ থেকে ২০১৭ সালের মনোনয়ন প্রাপ্ত শিল্পীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়। এতে ২০১৪ সালে কন্ঠ সঙ্গীতে সারওয়ার জাহান তপন, লোক সংস্কৃতিতে বাউল তারা মিয়া, নাট্যকলাতে শিব শংকর কারুয়া, যন্ত্র সঙ্গীতে উদয় শংকর সাহা। ২০১৫সালে কন্ঠ সঙ্গীতে নির্মল কুমার দে, লোক সংস্কৃতিতে মো. বজলুর রশিদ, নাট্যকলাতে এস এম আবু হান্নান, যন্ত্র সঙ্গীতে মো. মজিবর রহমান। ২০১৬সালে কন্ঠ সঙ্গীতে দেবাশীষ কুমার দাস, লোক সংস্কৃতিতে মো. ছিদ্দিকুর রহমান, নাট্যকলাতে মো. ফজলুল রহমান, যন্ত্র সঙ্গীতে মো. আব্দুল কাদের, আবৃত্তিতে এস, এম রফিকুল ইসলাম। ২০১৭ সালে কন্ঠ সঙ্গীতে সুতপা দত্ত, লোক সংস্কৃতিতে মো. পাঞ্জুবালি, নাট্যকলাতে মো. আব্দুল কাদির, যন্ত্র সঙ্গীতে মো. আলিমুল ইসলাম ও চারুকলাতে মো. হাবিবুর রহমানকে সম্মাননা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দরা। অনুষ্ঠানে নকলা ও শ্রীবরদী উপজেলার শিল্পীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রথম দিনের সাংস্কৃতি উৎসব শেষ হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে স্পন্সর শিশুদের জন্মদিন পালন পরবর্তী সংবাদ শ্রীবরদীতে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads